জাতীয়

সাবেক পূর্ত প্রতিমন্ত্রী আফছার উদ্দিন খানের মৃত্যু

অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান (৮১), সাবেক প্রতিমন্ত্রী
অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান (৮১), সাবেক প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান (৮১) গতকাল রাতে ঢাকার নিজ বাসায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বিকাল সাড়ে চারটায় কাপাসিয়ার উপজেলার দরদরিয়া নিজ বাড়ি সংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

আফসার উদ্দিন আহমদ ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২৩ জুন ১৯৯৬ সালে তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনোনীত হয়ে মাত্র ছয়মাস পর ১৯৯৭ সালে পদত্যাগ করেন (২৩ জুন ১৯৯৬-১৯৯৭)।

আফসার উদ্দিন আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মো. ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ