দেশে টিকা উৎপাদন ও করোনাসহ অন্যান্য ভাইরাস মোকাবিলায়, আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে সরকার। একই সাথে নীতিমালা প্রণয়নের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভ্যাকসিন ইন্সটিটিউট এবং ভ্যাকসিন নীতিমালা হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, সে কথাও তুলে ধরে সরকার প্রধান বলেন, দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন করে বিদেশে রপ্তানি করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে।
বুধবার সকালে অধিবেশনে টেবিলে উত্থাপতি প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ কথা জানান তিনি। অধিবেশনের শুরুতেই, চলতি সংসদের এমপি একাব্বর হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থান করা হয়।
এ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন, একাদশ সংসদে গত তিন বছরে মারা গেছে ২০ জন সংসদ সদস্য। এসময় মরহুম একাব্বর হোসেনের সততা ও নিষ্ঠার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, দেশপ্রেম না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। বিগত সরকারগুলো দেশের উন্নয়ন কাজের নাম করে বিদেশ থেকে কমিশন নেয়ার নজির রেখে গেছে। ক্রসফায়ার প্রসঙ্গে
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বিরোধী দলের নেতাদের নিপীড়ন করতে দেশে ক্রসফায়ার চর্চা শুরু করে।