জাতীয়

রাত ১২টা থে‌কে বাড়‌তি টো‌লে বঙ্গবন্ধু সেতুতে চলবে যানবাহন

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা

রাত ১২টা থে‌কে বঙ্গবন্ধু সেতুতে পারাপার হ‌তে বাড়‌তি টোল দি‌তে হ‌বে চালক‌দের। প‌রিবহ‌নের প্রকার‌ভে‌দে বাড়‌তি টোল আদায় শুরু কর‌বে সেতু কর্তৃপক্ষ। বৃহস্প‌তিবার (১৮ ন‌ভেম্বর ) রাতে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর থেকে টোল কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাড়তি টোল আদায় ওইদিন থেকে কার্যকর না করতে নির্দেশনা দেয়।

এদিকে বাংলা‌দেশ সেতু কর্তৃপক্ষ (বা‌সেক) ঠিকাদারি প্রতিষ্ঠান ক‌মিউটার নেটওয়ার্ক সি‌স্টেমের (‌সিএনএস) সফটওয়্যা‌রে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু কর‌বে। ফ‌লে পূ‌র্বের সিএনএসের সফটওয়্যা‌র নতুন ক‌রে আপ‌গ্রেড করা হ‌য়ে‌ছে। এতে পূ‌র্বের ভাড়া প‌রিবর্তন ক‌রে নতুন ভাড়া সংযুক্ত ক‌রে বাড়‌তি টোল আদায় শুরু করা হ‌বে ব‌লে সেতু কর্তৃপক্ষ জা‌নি‌য়েছে।

বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল ব‌লেন, আজ (বৃহস্পতিবার) রাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু হ‌বে।

এর আগে গত ২ নভেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে- মোটরসাইকেল ৫০ টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০টাকা, মাইক্রোবাস, পিকআপ ৬০০ টাকা, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১০০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪০০০ টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।

এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি করা হয়েছিল। সেই থেকে মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জীপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১১০০ টাকা, বড় ট্রাক ১২৫০ থেকে ১৪০০ টাকা করে আদায় করা হচ্ছিল। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ