জাতীয়

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের উপহার আরও ১৮ লাখ ডোজ টিকা

ফাইজারের করোনার টিকা / Al Jazeera
ফাইজারের করোনার টিকা / Al Jazeera

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা উপহার দিয়েছে। আর এর মাধ্যমে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকা উপহার বেড়ে দাঁড়ালো মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ।

যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ এই ফাইজার টিকার ডোজ বাংলাদেশের ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের টিকা প্রদান অব্যাহত রাখতে সহায়তার পাশাপাশি ২০২১ সালের শেষ নাগাদ টিকা পাওয়ার জন্য উপযুক্ত জনসংখ্যার ৪০ শতাংশকে টিকাদানের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ সহায়তা ১২১ মিলিয়ন আমেরিকান ডলার বা ১,০২৮ কোটি টাকা ছাড়িয়েছে। ফাইজারের এই টিকা অনুদান যুক্তরাষ্ট্র সরকারের বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের বিনামূল্যে ১০০ কোটি টিকা অনুদানের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ, যা ২০২২ সালের মধ্যে বিতরণ করা হবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালনা ও মহামারি মোকাবেলা জোরদারকরণে সহায়তা করতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ৬,৮০০ এরও বেশি স্বাস্থ্যসেবাদানকারীকে নিরাপদে টিকাদান বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্রে সঠিক নিয়ম মেনে কোভিড-১৯ টিকা সংরক্ষণে সহায়তা দেয়ার পাশাপাশি বাংলাদেশ জুড়ে টিকা পরিবহনের সুবিধার্থে ১৮টি কোল্ড-চেইন ফ্রিজার ট্রাক অনুদান দিয়েছে।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের সহায়তা সম্মুখসারির কর্মীদের সুরক্ষা প্রদান করেছে এবং কোভিড-১৯ থেকে নিজেকে রক্ষার উপায়সহ এই বিষয়ে জনগণকে অবহিত করেছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রচেষ্টাকে সহায়তা করতে ৪ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার কোটি টাকা সহায়তা করেছে। যার মধ্যে আল্ট্রা-কোল্ড চেইন সংরক্ষণ, পরিবহন, কোভিড টিকার নিরাপদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকার ন্যায়সঙ্গত প্রবেশগম্যতা তৈরিতে বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ