জাতীয়

ব্লুটুথযুক্ত মোটরসাইকেলের অনুমোদন পেতে যা করতে হবে

মোটরসাইকেলে ব্লু-টুথ কানেকশন থাকলে, অনুমোদন নিতে হবে
মোটরসাইকেলে ব্লু-টুথ কানেকশন থাকলে, অনুমোদন নিতে হবে

দেশে বছরের পর বছর দুই চাকার বাহন মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে দিনে দিনে মোটরসাইকেলে আধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করছে মোটরসাইকেল তৈরি প্রতিষ্ঠানগুলো। তবে এখন ব্লুটুথযুক্ত মোটরসাইকেল চালাতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অনুমতি লাগবে। সংস্থাটির অনুমোদন ছাড়া ব্লুটুথযুক্ত মোটরসাইকেলের নিবন্ধন দেবে না বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বিআরটিএ একটি চিঠিতে জানিয়েছে, ব্লুটুথযুক্ত মোটরসাইকেল বাজারজাতকরণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে অনুমতি নিতে হবে।

টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী বিটিআরসি কর্তৃক বরাদ্দ করা তরঙ্গ ছাড়া কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করা যাবে না। সম্প্রতি দেশের সব মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী কোম্পানিকে একটি চিঠি পাঠিয়েছে বিআরটিএ।

বিআরটিএর প্রকৌশল পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মোটরসাইকেলে ব্লুটুথ তরঙ্গভিত্তিক অ্যাপ ও ডিভাইস সংযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে বিটিআরসি থেকে অনুমতি নিতে হবে। যদি আমদানিকারকেরা বিটিআরসি থেকে ব্লুটুথ, ইন্টারনেট অব থিংকস, ভেহিকেল ট্রাকিং সিস্টেম অথবা অন্য কোনো ওয়্যারলেস ডিভাইস মোটরসাইকেলে সংযোজনের অনুমোদন না নেয়, তবে গ্রাহকেরা বিআরটিএ থেকে মোটরসাইকেলের নিবন্ধন পাবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ