জাতীয়

ওমিক্রন ঠেকাতে ভারতের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

ওমিক্রন, করোনার নতুন ভ্যারিয়েন্ট
ওমিক্রন, করোনার নতুন ভ্যারিয়েন্ট

বিশ্বের কয়েকটি দেশে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর ১২টি দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ভারত। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। তালিকাভুক্ত দেশগুলো থেকে ভারতে যাওয়া বা এসব দেশে ট্রানজিটে অবস্থান করা ভ্রমণকারীদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই ভ্রমণকারীরা বিমানবন্দর ছাড়তে পারবেন। অন্য কোনো কানেক্টিং ফ্লাইট ধরার আগেও পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউ জিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং এবং ইসরাইল।

এ সব দেশ থেকে ভ্রমণে আসা কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে ভারত সরকার নির্ধারিত জায়গায় আইসোলেশনে নিয়ে যাওয়া হবে এবং নেগেটিভ শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে হবে। বাংলাদেশে ওমিক্রন শনাক্ত না হলেও ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে দেশটি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কোভিডের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রাণালয়।

ভ্রমণকারীদের ভ্রমণে আসার আগের ১৪ দিনের ভ্রমণ ইতিহাস সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

গেল বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। এরপর অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বোতসোয়ানা, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড ছাড়াও অনেক দেশে শনাক্ত হচ্ছে।

এদিকে এরপর রোববার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মহারাষ্ট্রে আসা এক যাত্রীর শরীরে করোনার ভাইরাস শনাক্ত করা হয়। তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। / ভিওএবাংলা, হিন্দুস্তান টাইমস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ