জাতীয়

হেফাজতের চতুর্থ মহাসচিব আল্লামা সাজিদুর রহমান

হেফাজতের চতুর্থ মহাসচিব (ভারপ্রাপ্ত) আল্লামা সাজিদুর রহমান
হেফাজতের চতুর্থ মহাসচিব (ভারপ্রাপ্ত) আল্লামা সাজিদুর রহমান

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্য হওয়া মহাসচিব পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন হেফাজতে ইসলামের প্রথম যুগ্ম-মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

সোমবার (২৯ নভেম্বর) রাতে আল্লামা নুরুল ইসলাম জিহাদীর জানাজার আগে তাৎক্ষণিক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে আল্লামা সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। জানাজার আগে এ কথা ঘোষণা করেন হেফাজতের সহ-সভাপতি, পীরে কামেল অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)।

আল্লামা সাজিদুর রহমান একইসঙ্গে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্রাক্ষণবাড়িয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল আরকামের প্রতিষ্ঠাতা পরিচালক।

আল্লামা সাজিদুর রহমান ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার অন্তর্গত বেড়তলা গ্রামে ১৯৫৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। নিজ এলাকায় প্রাথমিক ও ব্রাক্ষণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ায় মাধ্যমিক শিক্ষা শেষে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে ১৯৮৪ সালে অত্যন্ত সুনামের সঙ্গে দাওরায়ে হাদিস পাস করে মাওলানা সনদ লাভ করেন।

চট্টগ্রামের নাজিরহাট বড় মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু। পরে হাটহাজারী মাদরাসায় তিন বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে আরবি ভাষা ও সাহিত্য এবং হাদিস বিষয়ে উচ্চতর ডিগ্রীর জন্য কাতার গমন করেন। ১৯৯৪ সালে দেশে ফিরে এসে জামিয়া ইউনুসিয়ায় মুহাদ্দিস হিসেবে নিয়োগ পান। সেই সঙ্গে প্রতিষ্ঠা করেন জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া।

চতুর্থ মহাসিচব হিসেবে দায়িত্ব নেওয়া আল্লামা সাজিদুর রহমান শিক্ষাবিদ ও গবেষক আলেম হিসেবে ব্যাপক পরিচিত। তার মতো ব্যক্তির কওমি মাদরাসাভিত্তিক ‘অরাজনৈতিক’ সংগঠন হেফাজতে ইসলামের শীর্ষ নেতার দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীরা খুশি। / বার্তা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ