জাতীয়

ঘূর্ণিঝড় জাওয়াদ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

বৃষ্টিপাত
বৃষ্টিপাত

নিম্নচাপে পরিণত হয়ে শক্তি হারানো ঘূর্ণিঝড় 'জাওয়াদ'-এর প্রভাবে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এদিকে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে দুইশ পরিবার।

'জাওয়াদ'-এর প্রভাবে গতকাল সারা দিন দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর গতরাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। আজও উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। রাজধানীতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, গত শনিবারই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ‘জাওয়াদ’। রবিবার সকালে তা আরও শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয় এবং ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলের দিকে এগোয়। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ওড়িশা উপকূল থেকে নিম্নচাপটি আরও উত্তর-পূর্বে সরেছে। এবং ১০ কিলোমিটার প্রতিঘণ্টা বেগে এগোচ্ছে। আগামী ছয় ঘণ্টায় আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পার হবে পশ্চিমবঙ্গের উপকূল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ