জাতীয়

রাতে বাড়বে শীত, মাসের শেষে আসছে শৈত্যপ্রবাহ

শৈত্যপ্রবাহ
শৈত্যপ্রবাহ

গত কয়েক দিন ধরে কমছে রাতের তাপমাত্রা। আজ শনিবারও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসে। ফলে রাতে শীত আরো বাড়বে।

আবহাওয়াবিদ এ কে নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, ‘আগামী সাত দিন তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে। এরপর চলতি মাসের শেষের দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ। সে ক্ষেত্রে রংপুর ও রাজশাহী বিভাগে শীত বেশি পড়তে পারে।’

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরো কমবে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ