জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর স্থগিত

শাহরিয়ার আলম
শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের পাকিস্তান যাওয়ার কথা ছিল। পররাষ্ট্র সচিব বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ১৮ ও ১৯ ডিসেম্বর পাকিস্তানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশন হচ্ছে। এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব ১৮ ডিসেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। এর পরের দিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে ওআইসির অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক নেই বলে জানানো হয়।

সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এর আগে ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ