জাতীয়

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / BSS
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / BSS

আগামী বুধবার (২২ ডিসেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চলতি মাসের ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপ সফর করবেন প্রধানমন্ত্রী। সফরে কিছু সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এগুলো নিয়ে এখনও কাজ চলছে।

জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাবেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকা সফর করেছেন। কদিন আগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন।’

প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে কী ধরনের চুক্তি হচ্ছে জানতে চাইলে মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরে কিছু চুক্তি হবে। দুই দেশের কর্মকর্তারা এগুলো নিয়ে কাজ করছেন। চুক্তি হলে জানতে পারবেন।’

চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ। সোলিহের ঢাকা সফরের প্রায় আট মাসের মাথায় সম্প্রতি দেশটির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিন দিনের জন্য ঢাকা সফর করে গেছেন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের ঢাকা সফরের পরপরই একটি প্রতিনিধি দল নিয়ে গত ২৭ নভেম্বর দেশটি সফর করেন পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন। সফরে ঢাকা-মালের মধ্যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ