জাতীয়

প্রধানমন্ত্রী মালদ্বীপ যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / BSS
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / BSS

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারি সফরে আজ বুধবার মালদ্বীপ যাচ্ছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি।

শেখ হাসিনার সফরকালে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ দুইটি চুক্তি ও দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। প্রস্তাবিত চুক্তিগুলো হচ্ছে—দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং সমঝোতা স্মারকগুলো হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিত্সা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষঞ্জ চিকিত্সক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে। সফরকালে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

আজ দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করবে। বিমানটি স্থানীয় সময় বিকাল ৩টায় মালে পৌঁছাবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হবে। একই দিন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে সই করবেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেবেন।

সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাত্ করবেন। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফাস্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন শেখ হাসিনা। ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকালে ঢাকা পৌঁছাবেন বলে বাসস জানিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ