জাতীয়

মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী / BSS
মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী / BSS

ছয় দিনের সরকারি সফরে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি উড়াল দেয়। এটি স্থানীয় সময় বিকেল ৩টায় মালদ্বীপের ভিলানা বিমানবন্দরে পৌঁছাবে।

প্রধানমন্ত্রী ভিলানা বিমানবন্দরে পৌঁছার পর মালদ্বীপ সরকারের পক্ষে তাকে অভ্যর্থনা জানাবেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ আগামীকাল বৃহস্পতিবার সকালে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। তখন তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে। ‘গার্ড অব অনার’ গ্রহণ করে প্রধানমন্ত্রী প্রেসিডেনশিয়াল প্রাসাদে যাবেন। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এবং চুক্তি ও এমওইউ স্বাক্ষরিত হতে পারে।

সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন। মালদ্বীপের জাতীয় পার্লামেন্টেও বক্তব্য দেবেন শেখ হাসিনা। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের প্ররিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া ১৩টি সেনা যান বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

আনুষ্ঠানিকতা শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে। দুই নেতা যৌথভাবে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের সামনে তাদের কর্মসূচি উপস্থাপন করবেন। আগামীকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ