জাতীয়

আমিরাতের সবুজ তালিকায় ৭৩টি দেশ, নেই বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত

করোনা ভাইরাস মহামারিতে ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করে বিশ্বের ৭৩ দেশের ‌‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। মহামারিতে বিপর্যস্ত ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ এই তালিকায় থাকলেও নেই বাংলাদেশ। নতুন ঘোষণা অনুযায়ী, হালনাগাদ সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবু ধাবিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন।

শনিবার দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ৭৩ দেশের এই ‘সবুজ তালিকা’ ঘোষণা দিয়েছে।

হালনাগাদ এই তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আমিরাত ভ্রমণের শিথিল বিধি-নিষেধ আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

তবে আমিরাতে পৌঁছানোর পর করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আর এই পরীক্ষা করতে হবে দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে।

হালনাগাদ সবুজ তালিকাভুক্ত দেশগুলোর টিকা নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ দিনের মাথায় করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। এছাড়া সবুজ তালিকায় ঠাঁই পাওয়া দেশের টিকা না নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ এবং নবম দিনে দুই দফায় পিসিআর পরীক্ষা করাতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ