জাতীয়

আজ থেকে ঢাকায় বুস্টার ডোজ শুরু

করোনার টিকা
করোনার টিকা

ঢাকার বাসিন্দাদের করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে আজ। ৬০ বছরের বেশি বয়সী এবং করোনা প্রতিরোধে সম্মুখসারির কর্মীদের দেওয়া হবে বুস্টার ডোজ।

গতকাল স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা এক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্তত ছয় মাস পেরিয়েছে, তাদেরই এখন তৃতীয় ডোজ দেওয়া হবে। সেজন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। যারা তৃতীয় ডোজ পাওয়ার যোগ্য, তাদের কাছে এসএমএস চলে যাবে। দেশের সবাইকে দুই ডোজ টিকা অবশ্যই নিতে হবে। কাল (মঙ্গলবার) থেকে ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।’

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কভিড টিকার সুরক্ষা দুর্বল হয়ে আসায় কিছু দেশ বাড়তি আরেক ডোজ টিকা দিচ্ছে নাগরিকদের, যাকে বলা হচ্ছে বুস্টার ডোজ।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বাংলাদেশেও বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেয় কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরপর গত ১৯ ডিসেম্বরে ৬০ জনকে পরীক্ষামূলকভাবে কভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, আগে যে কেন্দ্রে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ছয় মাস আগে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে আজ এসএমএস যাবে।

তিনি আরও বলেন, যে কেন্দ্র থেকে আগে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই এসএমএস যাবে। যিনি এসএমএস পাবেন, তিনি টিকা পাবেন। টেক্সট মেসেজ আজ থেকেই পাঠানো হবে। সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনো চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে দেওয়া হবে আরও কিছুদিন পর। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ