জাতীয়

চীন থেকে এলো আরও ২ কোটি ৪ লাখ টিকা

চীনের টিকা
চীনের টিকা

করোনা মহামারি থেকে দেশবাসীকে সুরক্ষায় বিদেশ থেকে সরকারের টিকা আনা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে চীন থেকে আরও ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

মঙ্গলবার টিকার এ চালান ঢাকায় আসে। এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউনিসেফ এ টিকার খরচ বহন করবে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও আগেই চুক্তি হয়েছিল এডিবি ও ইউনিসেফের।

এই ২ কোটি ৪ লাখ টিকা নিয়ে গত ছয় মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা বাংলাদেশে সরবরাহ করেছে। এর মধ্যে ৫ কোটি এসেছে কোভ্যাক্সের আওতায়।

এ ছাড়া বাংলাদেশ সরকার দ্বিপক্ষীয় চুক্তিতেও বিভিন্ন দেশ থেকে বিপুল টিকা এনেছে। যেগুলো সরবরাহে সহায়তা করেছে ইউনিসেফ।

২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮.৪৪ শতাংশ দ্বিতীয় ডোজ করোনার টিকা পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনার নতুন ধরন ওমিক্রন থেকে সুরক্ষায় গতকাল থেকে দেশব্যাপী বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ