জাতীয়

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমল

১২ কেজির এলপিজি সিলিন্ডার
১২ কেজির এলপিজি সিলিন্ডার

১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২২৮ টাকা থেকে কমিয়ে এক হাজার ৭৮ টাকা করা হয়েছে। শুধু ১২ কেজি নয়, সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম কমানো হয়েছে। আজ সোমবার অনলাইনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।

আজ সন্ধ্যা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় দেশেও দাম কমানো হলো। জানুয়ারি মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করা হয়েছে। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২২৮ টাকা থেকে কমিয়ে এক হাজার ৭৮ টাকা করা হয়েছে। সিলিন্ডার প্রতি ১৫০ টাকা কমলো। বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দামও কমানো হয়েছে। প্রতি কেজি ৯৯ টাকা আট পয়সা থেকে থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৪ পয়সা করা হয়েছে।

একই সঙ্গে কমেছে পরিবহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও কমানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৪ টাকা ৯৪ পয়সায় নির্ধারণ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গত ডিসেম্বর মাসে ৫৭ টাকা ২৪ পয়সায় অটো গ্যাস বিক্রি হয়েছে। লিটারে কমেছে প্রায় ২ টাকা ৩০ পয়সা।

সংবাদ সম্মেলনে বিএসইসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, সৌদি সিপি অনুসারে জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৭৯৫ থেকে কমে ৭৪০ এবং ৭৫০ ডলার থেকে কমে ৭১০ ডলারে নেমেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় জানুয়ারি মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ