জাতীয়

টাইগারদের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আব্দুল হামিদ-শেখ হাসিনা
আব্দুল হামিদ-শেখ হাসিনা

বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন জয়কে দেশের ক্রিকেটের টার্নিং পয়েন্ট মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এছাড়া টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশে-বিদেশের ক্রিকেটাররা। সামাজিক মাধ্যমে এমন জয়কে সেরা বলছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসানও রোমাঞ্চিত এই জয়ে। অসাধারণ এই পারফরমেন্সে পুরো দলকে কৃতিত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। জয়ের পর ড্রেসিংরুম থেকে ছবি শেয়ার করেছেন মুশফিকুর রহিমও।

এছাড়া দেশের বাইরে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যমুনা টিভিকে জানিয়েছেন নিজের অভিব্যক্তি। বলেছেন, নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো, যখন তারা মাত্রই টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেটা অবশ্যই বিশাল ব্যাপার। আর সেটাও এসেছে সাকিব-তামিমদের মতো ক্রিকেটারদের ছাড়াই। বাংলাদেশের ক্রিকেটে এটা সবচেয়ে বড় জয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ