জাতীয়

দেশের সমুদ্রাঞ্চলে বিশাল গ্যাসক্ষেত্র রয়েছে: পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি
দেশের সমুদ্রাঞ্চলে ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস হাইড্রেট বা মিথেন গ্যাসের সন্ধান পেয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগ। তবে, সবচেয়ে চমকপ্রদ খবর, বাংলাদেশের জলসীমায় মিলেছে ২২০ প্রজাতির সামুদ্রিক শৈবালের সন্ধান। সামুদ্রিক শৈবালের মধ্যে মাছ ও পশু খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিক উপাদান রয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ সুসংবাদ দেয়া হয়। এছাড়া ২শ ২০ প্রজাতির সামুদ্রিক শৈবালের সন্ধান মিলেছে সমুদ্র তলদেশে। যার আনুমানিক বাজার মূল্য ২৮ হাজার কোটি টাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইমস অ্যাফেয়ার্স গত ৩ বছর ধরে জরিপ চালায় বঙ্গোপসাগরে। সেখানেই সন্ধান মিলেছে ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন গ্যাস হাইড্রেট বা মিথেন গ্যাসের। বুধবার পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট সচিব মো. খোরশেদ আলম। তিনি বলেন, গবেষণা অনুযায়ী আমরা নূনতম ১৭ ও সর্বোচ্চ ১০৩ ঘনফুট গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছি। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের সহযোগিতায় চালানো এই গবেষনা ২০১২ সালের সমুদ্র বিজয়ের পরে সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, আমরা খুবই আনন্দিত যে দুটি গবেষণাই সফলভাবে সমাপ্ত হয়েছে। সমুদ্রাঞ্চলে গ্যাস হাইড্রেট ও মেরিন জেনেটিক রিসোর্সের বিপুল সম্ভাবনা নিয়ে বিশেষ তদারকি করছে সরকার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ