জাতীয়

ভারতের সেফ হোম থেকে ফিরেছে ২১ নারী-শিশু

ভারতের সেফ হোম থেকে ফিরেছে ২১ নারী-শিশু / Amader Somoy
ভারতের সেফ হোম থেকে ফিরেছে ২১ নারী-শিশু / Amader Somoy

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টার ফলে ভারতে বিভিন্ন সময়ে পাচারের শিকার ওইসব নারী ও শিশুকে শুক্রবার (৭ জানুয়ারি) বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয়েছে। ঢাকা পোস্ট

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) ও সহকারী সচিবের (কল্যাণ) উপস্থিতিতে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতার একটি প্রতিনিধি দল বেনাপোল সীমান্তে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে এসব বাংলাদেশি নারী ও শিশুদের হস্তান্তর করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানবপাচারের শিকার হয়ে অবৈধভাবে ও ভুলক্রমে ভারতে প্রবেশকালে আটক বাংলাদেশি নারী ও শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে রাখা হয়। পরে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সেইফ হোমে অবস্থানরত এসব বাংলাদেশি নারী ও শিশুদের নাগরিকত্ব যাচাই করে ট্রাভেল পারমিট ইস্যু সাপেক্ষে তাদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ