জাতীয়

বুস্টার ডোজ হিসেবে মডার্নার টিকা দেয়ার নির্দেশনা

মডার্না'র টিকা
মডার্না'র টিকা

দেশে কভিড-১৯ এর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ প্রয়োগে পরিবর্তন এনেছে সরকার। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। নির্দেশনায় বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দিতে বলা হয়েছে।

ইপিআই এর কভিড-১৯ টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯ টিকাদান কার্যক্রমে দেশের সব পর্যায়ে টিকা প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্না কভিড-১৯ টিকা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইজার টিকা শুধুমাত্র ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের দেয়া হবে। এছাড়া যারা প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা পেয়েছেন তাদের জন্য এ টিকার দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদিত বিজ্ঞপ্তিটি সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতালের দায়িত্বরত ব্যক্তি, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ