একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও চলতি বছরের প্রথম অধিবেশন আজ রবিবার শুরু হতে যাচ্ছে। এদিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী প্রথম বৈঠকে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।
সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।
রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও বেশ ক'টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।
এর আগে সংসদের পঞ্চদশ অধিবেশন গত বছরের ১৪ই নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস পর্যন্ত চলে ২৮শে নভেম্বর শেষ হয়। ওই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সংসদের গত অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন।