জাতীয়

আরব আমিরাতে হুতি মিলিশিয়াদের হামলায় বাংলাদেশের নিন্দা

আরব আমিরাতে হুতি মিলিশিয়াদের হামলা / Al Jazeera
আরব আমিরাতে হুতি মিলিশিয়াদের হামলা / Al Jazeera

সংযুক্ত আরব আমিরাতে হুথি মিলিশিয়াদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় পেট্রোলিয়াম ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) কাছে মুসাফ্ফায় অগ্নিকান্ডের ফলে বেসামরিক সম্পত্তির ব্যাপক ক্ষতি ও প্রাণহানি হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, ‘এই সর্বশেষ হামলাটি হুথি মিলিশিয়াদের পক্ষ থেকে আগ্রাসনের একটি তীব্র রূপ যা এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়াচ্ছে।’ গত ২ জানুয়ারি আল হুদায়াহ গভর্নরেটের উপকূলে ইউএইর পতাকাবাহী রাওয়াবি নামক কার্গো জাহাজ হাইজ্যাকের পর এটি সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি।

বাংলাদেশ মনে করে যে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সাম্প্রতিক ড্রোন হামলা ও বেসামরিক নাগরিকদের হত্যা একটি বেআইনি, কাপুরুষোচিত সন্ত্রাসবাদী কাজ এবং আন্তর্জাতিক আইন ও সভ্য আচরণের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে উল্লেখ করে হুথি মিলিশিয়াদের এ ধরনের কার্যকলাপ পুনরাবৃত্তি এবং ইচ্ছাকৃত উত্তেজনা বাড়ানো বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ