জাতীয়

পরিবহন শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু

পরিবহন শ্রমিকদের টিকাদান কার্যক্রম
পরিবহন শ্রমিকদের টিকাদান কার্যক্রম

ঢাকায় আজ থেকে পরিবহন শ্রমিকদের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দিন রাজধানীর মহাখালি বাসস্ট্যান্ডে শুরু হয় পরিবহন শ্রমিকদের টিকা দেয়ার কার্যক্রম। এ দিন বিআরটি-এ পাঠানো তালিকায় প্রায় এক হাজার শ্রমিকদের নাম থাকলেও উপস্থিত ছিলেন শতাধিক।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বাসস্ট্যান্ড গুলোতে টিকাদানের যথাযথ পরিবেশ না থাকায় প্রতিটি বাসস্ট্যান্ডের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে শ্রমিকদের জন্য বিশেষ অগ্রাধিকারে টিকা দেয়া হবে।

টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

এ সময় তিনি বলেন, আজ থেকে পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। খুব শিগগিরই সবাইকে আমরা টিকার আওতায় আনবো। আমরা এই পর্যন্ত ৯০০ জনের তালিকা পেয়েছি। আমাদের টিকার কোনো সংকট নেই।

তিনি সবাইকে করোনার সংক্রমণ থেকে বাঁচতে দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানান।

সংক্রমণ ঠেকাতে সম্প্রতি সরকার ১১ দফা নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, গণপরিবহন ও হোটেল-রেস্তোরাঁয় সেবাপ্রার্থীদের টিকা সনদ নিয়ে যেতে হবে। তবে এখন পর্যন্ত গণপরিবহনের কত শতাংশ কর্মী টিকা নিয়েছেন, সেই পরিসংখ্যানই সংশ্লিষ্টদের কাছে নেই। এ অবস্থায় এই খাতের যারা টিকা নেননি, তাদের অগ্রাধিকারের আওতায় এনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ