জাতীয়

আমেরিকায় ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

নিজ দেশে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। তিনি বাংলাদেশে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন।

ঢাকা ত্যাগের আগে এক বিদায়ী বার্তায় আর্ল রবার্ট মিলার বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জনগণের উষ্ণতা ও সৌজন্যবোধ। যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে গত ৩৫ বছরে আমি এমন কোনো দেশে কখনও কাজ করিনি, যেখানকার মানুষ এত অতিথিপরায়ন, চিন্তাশীল ও অমায়িক।

২০১৮ সালের ১৩ নভেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন আর্ল আর মিলার। এর আগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত রাষ্ট্রদূত মিলার বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায়ী কূটনীতিকরা সাধারণত বিদায়ের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান। তবে, এবার করোনা পরিস্থিতির জন্য বিদায়ী কূটনীতিকরা তাদের সাক্ষাৎ পাননি। বিদায়ের আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন মিলার। এসব বৈঠকে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বার্তা দেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ