জাতীয়

দেশজুড়ে শীত বাড়বে

শৈত্যপ্রবাহ
শৈত্যপ্রবাহ

দেশজুড়ে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৬ জানুয়ারি) সকালে এই তথ্য জানান অধিদপ্তরের আবহাওয়বিদ মো. শাহীনুল ইসলাম।

মঙ্গলবারের (২৫ জানুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকলেও আজ থেকে ঠান্ডা পড়বে বলে জানিয়ে শাহীনুল ইসলাম বলেন, ‘আজ থেকে তাপমাত্রা কমা শুরু হতে পারে। তাপমাত্রা কমে যাওয়ার পর কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহও শুরু হতে পারে। তবে সেটা এখনই নয়।’

একইসঙ্গে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘চলতি মাসের শেষের দিন পর্যন্ত শীত থাকবে। তারপর আগামী মাসের শুরু থেকে আবার গরম শুরু হতে পারে। এর মধ্যে বৃষ্টি ও কুয়াশাও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।’

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আজ চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন শাহীনুল ইসলাম।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ