জাতীয়

অর্থ পাচারকারী ৬৯ বাংলাদেশির নাম হাইকোর্টে জমা

হাইকোর্ট
হাইকোর্ট

বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত ৬৯ বাংলাদেশির তথ্য হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফাইন্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ।

অর্থ পাচারের সাথে জড়িতের মধ্যে ২৬ জনের নাম এসেছিল প্যারাডাইস পেপারে। আর বাকি ৪৩ জনের নাম আলোচিত পানামা পেপারসে ছিল।

বিএফআইইউ-এর পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদনের ভিত্তিতে ১০ জন বাংলাদেশি অর্থপাচারকারী সম্পর্কে তথ্য দিয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থা।

এ তালিকায় নাম আছে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু ও তার দুই ছেলের। এছাড়া বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন চৌধুরি, মাসকট গ্রুপের এফএম জোবাইদুল হক, অনন্ত গ্রুপের শরীফ জহির, ব্যবসায়ী দিলীপ কুমার মোদী, ফয়সাল আহমেদ চৌধুরি অন্যতম।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এই তালিকা জমা দেয় আর্থিক গোয়েন্দা ইউনিট-বিএফআইইউ। আগামি রবিবার এ বিষয়ে বিস্তারিত শুনানির কথা রয়েছে।

হাইকোর্ট

হাইকোর্ট

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ