করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে জাতীয় সংসদের চলতি অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। তবে এর মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) গঠনের আইনটি পাস হওয়ার কথা রয়েছে। ১৬ জানুয়ারি শুরু হওয়া এ অধিবেশন আজ শেষ হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যওয়ায় স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে জাতীয় সংসদের অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।
আজ সকাল ও বিকালে বৈঠক চলবে। শেষ দিনের কার্যসূচিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ বিল পাসের জন্য উত্থাপন করার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি সংসদের অধিবেশন শুরু হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: