একাদশ জাতীয় সংসদের ১৬ তম ও ২০২২ সালোর প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংসদে পাস হতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বহুল আলোচিত বিল। সংসদের আজকের কার্যসূচিতে সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের নিমিত্তে বিধান প্রণয়নকল্পে আনীত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ পাসের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করবেন। প্রক্রিয়া শেষে কণ্ঠভোটে বিলটি পাস হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: