বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসম্যান ও পররাষ্ট্র হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি মেকাস এ বার্তা দিয়েছন।
স্থানীয় সময় রোববার বিকেলে নিউইর্কে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ র্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।
মেকস আরো বলেন, মানবধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয়ের অবস্থা পর্যবেক্ষণে একটি প্রতিনিধিদলসহ শিগগির বাংলাদেশ সফর করবেন। এছারা যুক্তরাষ্ট্র নিয়ে দ্বি-পক্ষিক আলাচনাও আগ্রহী তারা । গত এক দশকে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন মেকস। এছাড়া যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নেতৃত্ব দেবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন এই মার্কিন কংগ্রেসম্যান।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: