স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার শর্তসাপেক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় প্রস্তাব গৃহীত হয়। এটি এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আকারে পাঠানো হবে।
এর আগে ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর কথা থাকলেও গত ১৬ জানুয়ারি তা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: