জাতীয়

১০ অতিরিক্ত আইজিপিকে পদায়ন

ড. কামালের অশালীন মন্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ পুলিশ
ড. কামালের অশালীন মন্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ পুলিশ

পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁদের পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম ঢাকায় পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে নিযুক্ত করা হয়েছেন।

শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম বিপিএমকে (বার) নৌপুলিশ ইউনিট ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অধিদফতরের আবু হাসান মুহম্মদ তারিক বিপিএমকে (সেবা) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল পদে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএমকে (সেবা) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ড. হাসান উল হায়দার বিপিএমকে (সেবা) আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশের বিশেষ শাখার (এসবি) মো. মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএমকে (বার) এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-১-এর চলতি দায়িত্বে) পদে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএমকে (বার) ঢাকায় পুলিশ অধিদফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএমকে (সেবা) শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএমকে (সেবা) ঢাকায় পুলিশ অধিদফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। এসবির উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএমকে ট্যুরিস্ট পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ