জাতীয়

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

টিসিবি'র ট্রাক সেল
টিসিবি'র ট্রাক সেল

সারাদেশে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সাশ্রয়ী মূল্যে চারটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার টিসিবি জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে গাড়ি পণ্য নিয়ে বের হয়ে গেছে এবং সকাল ১০টার মধ্যে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি বিক্রি শুরু করেছে টিসিবি। ২২ ফেব্রুয়ারি (শুক্রবার ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে তিনি জানান।

টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ