জাতীয়

সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহীর মৃত্যু
বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা আর বাঘের পর এবার একটি সিংহীর মৃত্যু হল। বৃহস্পতিবার ১১ বছর বয়সী ওই আফ্রিকান সিংহীর মৃত্যু হয় বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অগাস্ট থেকে ওই সিংহী অসুস্থ ছিল। পেটের দিকে পানি জমে থলির মত ঝুলে থাকতে দেখা যায়।

মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক অধ্যাপক রফিকুল আলমের পরামর্শে পার্কের ভেটেরিনারি অফিসার ওই সিংহের চিকিৎসা করছিলেন।

চিকিৎসকরা জানান, সিংহীটির বাঁ পায়ে সমস্যা দেখা দেয় এবং মুখ দিয়ে কয়েকবার রক্ত বের হয়। সে সময় শ্বাসকষ্টের লক্ষণও চোখে পড়ে। বুধবার বিকালে সিংহীটির কাঁপুনি শুরু হয়। পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চেষ্টা করেও বাঁচাতে পারেননি প্রাণীটিকে।

চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে এ সাফারি পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যু হয়েছে, যা নিয়ে পরিবেশবাদীরা এখনো নানা সমালোচনা করছেন।

আগের জেব্রাগুলোর মৃত্যুর জন্য প্রাণঘাতী ‘ব্যাক্টেরিয়ার আক্রমণ ও নিজেদের মধ্যে মারামারিকে’ কারণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে পার্ক কর্তৃপক্ষ। তবে আরও তদন্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ সম্প্রতি অভিযোগ করেন, সাফারি পার্কের কর্মকর্তাদের ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে’ জেব্রাগুলোকে ‘হত্যা’ করা হয়েছে। তবে পার্ক কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

এ অবস্থায় ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ গত ৩১জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবীরকে প্রত্যাহার করে ঢাকার বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম-কে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সাফারি পার্কের প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ