জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রিয়ার চ্যান্সেলরের ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রিয়ার চ্যান্সেলরের ফোন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রিয়ার চ্যান্সেলরের ফোন

বাংলাদেশ- অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার।

আজ শুক্রবার বিকেল ৪টায় তাঁদের মধ্যে কথা হয়। এ সময় দুই দেশের সরকার প্রধান বিভিন্ন ইস্যুতে ১০ মিনিট কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমে ১.৫ মিলিয়ন করোনা ভ্যাকসিন উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরো ভ্যাকসিন লাগে তা তারা দিতে প্রস্তুত আছে।

চ্যান্সেলর আরও বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক। বাংলাদেশের সঙ্গে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী। এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ