স্বর্ণ আমদানি সুযোগ দেবার পরও বৈধ পথে আমদানি খুব একটা বাড়েনি। স্বর্ণ চোরাচালানে ভাটা পড়ে নাই, তাই এটা নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জিং কাজ বলে জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম।
ইএফডি লটারি অনুষ্ঠানে এনবিআর চেয়াম্যান বলেন, শুধু রাজস্ব ফাঁকি দেবার জন্য নয়, বিভিন্ন ধরনের লেনদেনের প্রেমেন্টের কাজে এখন স্বর্ণ ব্যবহার হচ্ছে। স্বর্ণ আমদানি সহজ করার উদ্যোগ বাজেটে থাকবে বলেও জানান তিনি।
বলেন, ভ্যাট যন্ত্র ইএফডি নিয়ে অসন্তোষ আছে। ভ্যাটের মূল্য অর্ন্তভুক্ত করে পণ্যের দাম করতে হবে। পৃথকভাবে ভ্যাট আদায়ের কথা বলা হলে গ্রাহক নিরুৎসাহিত হয়। অনুষ্ঠানে ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি চাকরিজীবি, কাষ্টমস কর্মকর্তা কেউ ভ্যাট দিতে চায় না।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: