পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিফটে ত্রুটি দেখা দিয়েছে। কিছু মানুষসহ ওই লিফটটি আটকে গেছে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লিফটটি আটকে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিফটে লোক আটকা পড়ার খবর ফায়ার সার্ভিস পেয়েছে ৩টা ৪৮ মিনিটে। উদ্ধারে কাজে রয়েছে সদর দফতরের একটি ইউনিট।
শেষ খবর পাওয়া পর্যন্ত লিফটের ভেতরে থাকাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: