জাতীয়

ওমিক্রনের প্রভাব কী কমছে ধীরে ধীরে?

আবারও বাড়ল করোনায় মৃত্যু
আবারও বাড়ল করোনায় মৃত্যু

রোববার পর্যন্ত টানা তিন দিন ধরে করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে রয়েছে দেশে। তবে কী ওমিক্রনের প্রভাব খানিকটা কমতে শুরু করেছ? রোববার সকাল আটটা পর্যন্ত ৮ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এ নিয়ে গত তিন দিন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৫ শতাংশের নিচে থাকল।

প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। ৬ জানুয়ারি দৈনিক রোগী শনাক্ত হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরে ছিল।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ১৪ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রাম ও খুলনা বিভাগে চারজন, রংপুরে তিনজন, ময়মনসিংহে দু’জন, রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছেন। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ