অপেক্ষমান গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স বিতরণ আগামী চার মাসের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় শেষে তিন এই নির্দেশনা দেন।
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আরও বলেন, বিআরটির কোনো কর্মকর্তার জরুরি বদলি নিয়মের মধ্যে থেকেই করা হবে। এখানকার বদলি নিয়ে কোন রাজনৈতিক তদবির মেনে নেওয়া হবে না।
বিআরটিএ কার্যালয়কে দালালদের দৌরাত্ম্য মুক্ত করারও নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করতে তার মন্ত্রণালয়।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: