জাতীয়

সার্চ কমিটির বৈঠকে বসছে বিকেলে

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

আজ মঙ্গলবার আবার দ্বিতীয় বারের মতো বৈঠকে বসছে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকালে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। গত রবিবার সার্চ কমিটি প্রথম বৈঠক করে। বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছে নাম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে সপ্তাহে শনি ও রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আরো দুটি বৈঠকের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আগামী শনিবার এবং রবিবার পর্যায়ক্রমে সিভিল সোসাইটি এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবে কমিটি।

এদিকে, নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়ে আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবে।

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে ([email protected]) প্রেরণ করার জন্য অনুরোধ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তি বাছাই করার জন্য নতুন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুমোদন দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি বিলটি জাতীয় সংসদে পাশের পর ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি আইনটিতে সম্মতি দেন। ৩০ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ এর গেজেট প্রকাশ করা হয়েছে। গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী ছয় সদস্যর সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ