জাতীয়

বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে চার ভাইয়ের করুণ মৃত্যু

বাবার শ্রাদ্ধ শেষে পিকাআপ ভ্যান চাপায় চার ভাই এর মৃত্যু
বাবার শ্রাদ্ধ শেষে পিকাআপ ভ্যান চাপায় চার ভাই এর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় আপন ৪ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।এতে আহত হয়েছেন অন্তত ৫জন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। ১০ দিনে আগে তাদের বাবার মৃত্যু কারণে পুজো দিতে গিয়েছিলেন তারা।

নিহতরা আপন ৪ ভাই হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)।

এসময় আহত হয়েছেন ৫ জন। তারা হলেন -প্লাবন শীল (২২), রক্তীম শর্মা (৩৩), স্বরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও মুন্নী (৩০)।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানা জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়েসহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পুজো দিতে যায়। এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার পর কক্সবাজার মুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করে।

পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ