জাতীয়

শপথ নিলেন আইভী

সেলিনা হায়াৎ আইভী, মেয়র, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
সেলিনা হায়াৎ আইভী, মেয়র, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার সকালে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পরে নবনির্বাচিত কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে ৬৬ হাজার ৮৩৫ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারকে হারিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জ সিটি করপোশেনের ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আইভী পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩৯৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট। তাতে দেখা যায়, ৬৬ হাজার ৮৩৫ এগিয়ে রয়েছেন আইভী।

মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ