জাতীয়

করোনায় মৃতদের ৮০ শতাংশ টিকা নেননি

ওমিক্রন বেশি ক্ষতি করে না, কথাটি মনগড়া : স্বাস্থ্য অধিদফতর

স্বাস্থ্য অধিদফতর
স্বাস্থ্য অধিদফতর

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেছেন, ওমিক্রন তত বেশি ক্ষতি করে না, কথাটি মনগড়া। এ ধরনের বিশ্বাস করতে নিষেধ করেছেন তিনি। কেননা দেশে ওমিক্রনে এখন পর্যন্ত কতজন মার গেছেন তা মুশকিল। দেখা গেছে করোনায় মৃতদের প্রায় ৮০ শতাংশ টিকা নেননি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন তিনি। তবে বিষয়টি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) একাধিক প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান নাজমুল ইসলাম।

তিনি জানান, গত ৯ ডিসেম্বর জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের মাঝে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তারাই দেশে প্রথম করোনার এই ধরণ বহন করে আনে।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে ছিল। গত ডিসেম্বরের শেষ দিকে আবার তা বেড়ে যায়। ৬ জানুয়ারি দৈনিক রোগী শনাক্ত হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের উপরে ছিল। পরে অবশ্য এ হার ১০ হাজারের নিচে নেমে এসেছে। সংক্রমণের হার একটু নিম্নগামী হলেও বাড়ছে মৃত্যু। গতকাল(৮ ফেব্রুয়ারি) দেশে ৪৩ জনের মৃত্যু হয় করোনায়।

অধ্যাপক নাজমুল আলম বলেন, করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, মাস্ক পরাসহ স্বাস্থ্য মেনে চলার যথেষ্ট গুরুত্ব আছে বলেও মন্তব্য করেন তিনি।

নাজমুল ইসলাম জানান, এ পর্যন্ত ১ কোটি ৪২ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের এবং ৩০ লাখ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ কোটি ৮১ লাখ প্রথম ডোজ এবং ১ কোটি ৫৫ লাখ দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে বলে জানানো হয় বুলেটিনে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ