গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা আক্রান্ত নতুন রোগী, রোগী শনাক্তের হার ও মৃত্যু সবই কমেছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ১৬ জন, শনাক্তের হার পরীক্ষার বিপরীতে ১৮ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তার আগের ২৪ ঘণ্টায় আট হাজার ৩৫৪ জন নতুন শনাক্ত, ৪৩ জনের মৃত্যু এবং শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ বলে জানিয়েছিল।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: