জাতীয়

আবারও পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াসা ভবন
ঢাকা ওয়াসা ভবন

গত ১২ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়ে ঢাকা ওয়াসা। এবার আরও এক ধাপ বাড়ানোর চেষ্টা চলছে। আজ সংবাদিকদেরকে এ তথ্য জানায় সংস্থাটি। বলা হয়েছে এবার ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। যদি সরকার এরচেয়েও বেশি বাড়তে চায় সেক্ষেত্রে ওয়াসার কোনো আপত্তি নেই। সরকারি ভর্তুকি কমাতেই এমন সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

ওয়াসার এমডি বলেন, বোর্ড সভায় আমরা সর্বোচ্চ ৫ শতাংশ দাম বাড়াতে পারি। আমরা চাই স্বয়ংসম্পূর্ণ হতে। তাই উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করতে আমরা সর্বনিম্ন ২০ শতাংশ বা আরও বেশি দাম বাড়ানোর প্রস্তাব করেছি। এতে করে সরকারের ভর্তুকি কমে আসবে। সরকার কত শতাংশ পানির দাম বাড়াবে, আর কত ভর্তুকি দেবে সেটা সরকারের বিষয়। সরকার যা নির্ধারণ করবে আমরা সেই অনুযায়ী মূল্য নির্ধারণ করব।

প্রস্তাব অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য ১৫ টাকা ১৮ পয়সার পরিবর্তে গুণতে হবে ২১ টাকা ২৫ পয়সা। বর্তমানে ভর্তুকি দিয়ে পানি বিক্রি করছি। আর বাণিজ্যিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য ৪২ টাকার পরিবর্তে দিতে হবে ৫৮ দশমিক ৮ টাকা।

আগামীতে এলাকাভিত্তিক তিন শ্রেনীতে পানির দাম নির্ধারণের পরিকল্পনার কথাও জানান তিনি।

গত দুই বছরে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে দুইবার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা।

গত সোমবার ৭ ফেব্রুয়ারিতে ওয়াসার বিশেষ বোর্ড সভায় দাম বাড়ানোর এই প্রস্তাব তোলা হয় বলে বোর্ডের একজন সদস্য গণমাধ্যমকে জানান। তবে ঐ সভার ১৩ সদস্যের মধ্যে নানা মত দেখা দেয়। সদস্যের অনেকেই বলছেন করোনাকালে এমন সিদ্ধান্ত হবে অমানবিক।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ