বাংলাদেশের সাবেক হাইকমিশনার, জেলহত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আমপাংয়ের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। শরণার্থী হওয়ার আগে তিনি ওই দেশেই হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে বলে মালয়েশিয়ার একটি সূত্র জানিয়েছে।
এম খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: