জাতীয়

ঢাকায় ওমিক্রন ধরন হু হু করে বাড়ছে : আইসিডিডিআরবি

ওমিক্রন, করোনার নতুন ভ্যারিয়েন্ট
ওমিক্রন, করোনার নতুন ভ্যারিয়েন্ট

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৯২ শতাংশের শরীরেই ওমিক্রন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। বাকি ৮ শতাংশের শরীরে মিলেছে করোনাভাইরাসের ডেল্টা ধরন।

শনিবার গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি,র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের ভাইরোলজি ল্যাবরেটরিতে ২৪ জন কোভিড আক্রান্তের নমুনা পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ওমিক্রন ধরনের দুটি উপধারা পাওয়া গেছে। এর মধ্যে ৮৬ শতাংশই বিএ২, বাকি ১৪ শতাংশ বিএ১ ধরন।

জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় কোভিডের নতুন ধরন ওমিক্রনের অতি বিস্তার ডেল্টা ধরনের ওপর প্রাধান্য বিস্তার করে।

গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশে দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই দুজন জিম্বাবুয়ে থেকে ফিরেছিলেন।

এরপর থেকে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া এ ধরনের কারণে ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। শনাক্তের হারে রেকর্ডও হয়।

ওমিক্রনের দাপটে দেশে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গত ১২ দিনে দেশে কোভিড রোগীর সংখ্যা এক লাখ বেড়েছে।

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এর ওয়েবসাইটে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪২ জনের শরীরে করোনাভাইরাসের এ ধরন পাওয়ার তথ্য রয়েছে। যদিও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার ধারণা এখন ওমিক্রনের দাপটই চলছে।

শনিবার ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২৩ জন রোগী শনাক্তের খবর দেওয়া হয়। তাদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮২৬।

দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৯১ জনের।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ