জাতীয়

চাকরি সরকারিকরণের দাবিতে অনশন, ১৭ শিক্ষক অসুস্থ

শিক্ষকদের অনশন
শিক্ষকদের অনশন

চাকরি সরকারিকরণের দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে শহীদ মিনারে কর্মসূচী পালন করছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা’র শিক্ষকরা। ৮ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে বসেছেন তারা।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের (ডিটিই) ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ প্রকল্পের অধীনে নিযুক্ত ৭৭৭ জন শিক্ষকের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবি তাদের। সেই সাথে ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে পঞ্চম দিনের মতো আজ (১২ ফেব্রুয়ারি) অনশন চলছে তাদের।

পঞ্চম দিনে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও চারজন শিক্ষক। এ নিয়ে গত পাঁচদিনে মোট ১৭ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। তাদের ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একজন এখনও চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে আন্দোলনের সমন্বয়কারী কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের রসায়ন বিভাগের ইনস্ট্রাক্টর মো. ইমন আলী সাংবাদিকদের বলেন, আমাদের মোট ১৭ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। তার মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯ জন চিকিৎসা নিয়ে আবার অনশনে বসেছেন।

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর মো. জহিরুল হক অসুস্থ হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

‘ডিটিই’ প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত চালু ছিল। কিন্তু প্রকল্পটি শেষ হওয়ার দিন প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুশাসনের আলোকে স্টেপ প্রকল্পে নিযুক্ত ৭৮৬ জন শিক্ষককে সাময়িকভাবে বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে প্রজ্ঞাপন জারি করা হয়।

২০১৯ সালের ১৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ওই ৭৮৬ জন শিক্ষকের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠায়। প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে স্টেপ প্রকল্পের ৭৭৭ জন শিক্ষক গত ১৯ মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ