জাতীয়

ইসি গঠনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি

ইসি গঠনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি
ইসি গঠনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি কে.এম. নুরুল হুদাসহ বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি)। সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার কারণে ইসি সদস্যদের নিয়োগ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

সংবিধান অনুযায়ী পাঁচ বছর মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হন তারা। তাই নতুন ইসি গঠনে গেল ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি।

এই সার্চ কমিটি এরই মধ্যে দুটি আনুষ্ঠানিক সভা করেছে। আজ রোববার তৃতীয় সভায় বসেছে কমিটি। তৃতীয় দফার এই সভায় দেশের বিশিষ্ট নাগরিকদের মতামত নিবেন সার্চ কমিটির সদস্যরা। বিকেল ৪ টার পর এই সভা শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জের এই বৈঠকে অংশ নিতে দেশের ২৩ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁরা হলেন— সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আব্দুল মোবারক, লে কর্নেল সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক), প্রজন্ম একাত্তরের আসিফ মুনির তন্ময়, নুজহাত চৌধুরী।

সাংবাদিক ও লেখক হারুন হাবিব, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম, শিক্ষাবিদ ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, কবি ও সাহিত্যিক মহাদেব সাহা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার।

অধ্যাপক ডা. উবায়দুল কবির চৌধুরী, ড. কাজী খলীকুজ্জামান আহমদ, ড. তোফায়েল আহমেদ, শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ। এ ছাড়া প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার দুই দফায় ২৫ বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। সেখানে আগামী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে বিভিন্ন পরামর্শ দেন তাঁরা।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ