জাতীয়

প্রস্তাবিত সকলের নামই প্রকাশ করবে সার্চ কমিটি

সার্চ কমিটি
সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে যাদের নামের প্রস্তাব আসবে, সবার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে সার্চ কমিটি। রোববার সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই এই সিদ্ধান্তের কথা জানান।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অনেকে উপস্থিত ছিলেন। সার্চ কমিটির পাঁচ সদস্যের পাশাপাশি সচিবের দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিবও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে দুই দফা বৈঠকে বিশিষ্টজনরা প্রস্তাবিতদের নামের তালিকা প্রকাশের দাবি করেছে সার্চ কমিটির কাছে।

এছাড়া সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তৃতীয় বৈঠকে রাজনৈতিক দলগুলোর নামের প্রস্তাব পেতে সময় বাড়ানোর কথাও বলেছেন। তিনি বলেন, যেসব দল আমাদের কাছে নাম প্রস্তাব করেনি, সোমবার ৫টা পর্যন্ত নাম জমা দিতে পারবে।

তৃতীয় বৈঠকে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিরা হলেন-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির, সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলম, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির, ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির ও অর্থনীতিবিদ ড. তোফায়েল আহমেদ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ